নিজের ছবি দিয়ে ইমোজির সেট বানান
ছবি তুলুন বা গ্যালারি থেকে সর্বোচ্চ দুটি ছবি বেছে নিন। তারপর নাম ও আঁকার ধরন ঠিক করুন। MOAI খুশি, হাসি, ভালোবাসা, চোখ টেপা, কান্না ও রাগের মতো 16টি অভিব্যক্তি নিয়ে একটি সেট বানাবে। বাড়তি কোনো ইচ্ছা থাকলে লিখেও জানাতে পারেন।
আঁকার ধরন বেছে নিন
অ্যানিমে, বাস্তবধর্মী, বিউটি, থ্রিডি কার্টুন, ওয়েবটুন, মিষ্টি চরিত্র, স্কেচ ও রেট্রো থেকে আঁকার ধরন বেছে নিন। ফল পছন্দ না হলে আবার বানাতে পারেন।
চ্যাটে ইমোজি পাঠান
চ্যাটের ইমোজি তালিকায় MOAI ট্যাব খুলে আপনার সেট বেছে নিন। ব্যক্তিগত, গ্রুপ ও ওপেন চ্যাটে ইমোজি পাঠাতে পারবেন। Mac ও Windows অ্যাপের চ্যাট থেকেও পাঠানো যায়।
শেয়ার করুন ও অন্যদের সেট দেখুন
সেট শেয়ার করলে সেটি ব্রাউজ তালিকায় দেখা যাবে এবং অন্যরাও ব্যবহার করতে পারবেন। র্যাঙ্কিং, জনপ্রিয়তা বা নতুনের ক্রমে অন্যদের সেট দেখুন এবং পছন্দের সেট নিজের তালিকায় যোগ করুন।